সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ঈদের আগে-পরে ১০দিন কারফিউ জারি করুন: যাত্রী কল্যাণ সমিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আসন্ন ঈদুল ফিতরের আগে-পরে ১০দিন কারফিউ জারি করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ সোমবার দেশের গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ইতিমধ্যে গত কয়েকদিন যাবত সড়ক-মহাসড়ক ও ফেরীঘাটসমূহে ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এতে করে করোনাভাইরাসের সংক্রমণ দেশব্যাপী ভয়াবহভাবে বিস্তার ঘটাবে।

বিবৃতিতে তিনি আরো বলেন, প্রিয়জনের সাথে গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটাতে প্রতিবছর ঈদুল ফিতরে রাজধানী ঢাকাসহ দেশের প্রধান প্রধান শহর থেকে সাড়ে ০৩ কোটির বেশি মানুষ গ্রামের বাড়ি যাতায়াত করে। দীর্ঘদিন ধরে এটি চলমান থাকায় বর্তমানে তা ঐতিহ্য হয়ে দাঁড়ানোর কারণে এইবারের লকডাউনেও ঈদের ছুটি কাটাতে শহরের লোকজন গ্রামের বাড়ি যাচ্ছে।

এতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিবে। লকডাউনের মধ্যে গণপরিবহন চলাচল বন্ধ থাকার পরেও একাধিক দফায় শ্রমজীবী ও কর্মজীবী মানুষেরা নানা উপায়ে রাজধানীতে এসেছে এবং গ্রামের বাড়ি যাওয়ার দৃশ্যও দেখা গেছে। একইভাবে গত কয়েকদিন যাবত সড়ক-মহাসড়ক ও ফেরীঘাটসমূহে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষ যাতায়াতের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

তাই সরকারের নির্দেশনা অনুযায়ী, “যে যেখানে অবস্থান করে সেখানেই ঈদ উদযাপন করার মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহভাবে বিস্তার রোধে ঈদের আগে ও পরে ১০দিন কারফউ জারি করার অনুরোধ জানিয়েছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ