সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক নির্বাচন করবে মজলিসে শুরা: আল্লামা শাহ আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবি
স্পেশাল করেসপন্ডেন্ট>

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, আমি মুহতামিম পদে যোগদান করার পর থেকে হাটহাজারী মাদরাসায় কী করেছি না করেছি আপনারা সবাই অবগত আছেন। আমি বর্তমানে মাদরাসার জিম্মাদার আছি। আমার অবর্তমানে মাদরাসার জিম্মাদার নির্বাচিত করবে মজলিসে শুরা এবং আমি কাউকে ভারপ্রাপ্ত বা নায়েবে মুহতামিম নির্বাচিত করিনি।

শনিবার (১৬ মে) রাতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

এর আগে এদিন দুপুরে হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে হাটহাজারী মাদরাসার পরিবেশ। লকডাউনের এই পরিস্থিতিতেও বহু মানুষের সমাগম হয় হাটহাজারী মাদরাসার জামে মসজিদে। হাটহাজারী উলামা পরিষদের একাধিক নেতৃবৃন্দ মসজিদে উপস্থিত লোকদের উদ্দেশে বয়ান করেন।

এসময় তারা বলেন, আমরা ইদানীং দেখে আসছি, সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি আল্লামা আহমদ শফী সাহেবের অসুস্থতাকে পুঁজি করে অনিয়ম করে আসছে। আমরা বলতে চাই, আমরা এখানে বিশৃঙ্খলা করতে আসিনি। আমরা বলতে এসেছি আল্লামা জুনায়েদ বাবুনগরী মজলিসে শুরা পূর্বঘোষিত মুঈনে মুহতামিম। তাই পদাধিকার বলে তিনি নায়েব (সহযোগী) হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেককে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে পোস্ট দিয়ে প্রচার করতে দেখা যায়।

প্রসঙ্গত, ২০১৭ সালে মজলিসে শুরা কর্তৃক আল্লামা জুনায়েদ বাবুনগরী মুঈনে মুহতামিম (সহযোগী মুহতামিম) নির্বাচন করা হয়। তিনি সেই থেকে এ দায়িত্ব পালন করে আসছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ