রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
লটারি পদ্ধতিতে ভর্তি নিয়ে হাসনাতের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী আল্লাহ প্রদত্ত ইলম মানব জীবনের প্রধান শক্তি শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানের পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ যে কওমি মাদরাসায় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট প্রধানমন্ত্রী, নায়েবে আমির, জামায়াত ও উলামায়ে কেরাম: কিছু পর্যবেক্ষণ গণভোট নিয়ে আলোচনা করতে চাইলেন জামায়াত আমির, থামিয়ে দিলেন স্পিকার

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে ছাই শতাধিক ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিসের কর্মী মো. জলিল জানান, মধ্যরাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের কর্মী ও রোহিঙ্গাদের সম্মিলিত চেষ্টায় রাত সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে শতাধিক বাড়ি ও এনজিও পরিচালিত কিছু স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মো. ওবায়দুল্লাহ।

কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ