সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ঢাকা দক্ষিণে মেয়র তাপস অধ্যায় শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ (শনিবার) দুপুরে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে শুরু হলো মেয়র তাপসের অধ্যায়।

করোনা সংকটের কারণে মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এবার বড় কোনও আয়োজন ছিল না। এতে উপস্থিত ছিলেন না বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এসময় নতুন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মীনী আফরিন তাপস মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নগর আওয়ামী লীগ নেতা মোরশেদ কামাল এবং কর্পোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানেরা।

বড় চ্যালেঞ্জ সামনে রেখেই নতুন এ দায়িত্ব কাধে নিলেন নতুন মেয়র। মহামারি করোনা ছাড়াও রাজধানীতে ডেঙ্গু, জলাবদ্ধতাসহ নানা বিষয়ে সফলতা অর্জনই তার বড় লক্ষ্য হবে। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি। তারে প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এ সিটি করপোরেশনের এক হাজার ১৫০টি কেন্দ্রে নৌকা প্রতীকে তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। এর আগে তিনি ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন। ডিএসসিসি নির্বাচনে অংশ নিতে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।

এদিকে গত বুধবার (১৩ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন আতিকুল ইসলাম।

স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন-২০০৯ অনুযায়ী- নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পালনের মেয়াদ হবে পাঁচ বছর। নির্বাচন সম্পন্ন হওয়ার পর করপোরেশনের প্রথম বোর্ডসভা অনুষ্ঠানের দিন থেকে এ দায়িত্ব শুরু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ