রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
লটারি পদ্ধতিতে ভর্তি নিয়ে হাসনাতের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী আল্লাহ প্রদত্ত ইলম মানব জীবনের প্রধান শক্তি শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানের পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ যে কওমি মাদরাসায় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট প্রধানমন্ত্রী, নায়েবে আমির, জামায়াত ও উলামায়ে কেরাম: কিছু পর্যবেক্ষণ গণভোট নিয়ে আলোচনা করতে চাইলেন জামায়াত আমির, থামিয়ে দিলেন স্পিকার

করোনা: চুয়াডাঙ্গায় একদিনে ২ ম্যাজিস্ট্রেটসহ আক্রান্ত ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় দেশে ৯৩০ জনকে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়। এর মধ্যে চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৫ জন। এর মধ্যে জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।

চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, আক্রান্ত অন্যরা হলেন, সদর হাসপাতালের এক চিকিৎসক, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন স্বাস্থ্যকর্মী, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন স্বাস্থ্যকর্মী এবং জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী রয়েছেন।

আজ শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গতকাল শুক্রবার সন্ধ্যা ও আজ শনিবার সকাল থেকে মোট ১০৮ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এর মধ্যে ৩৫ জনকে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ১৭ জন, আলমডাঙ্গা উপজেলার ৯ জন, দামুড়হুদা উপজেলার ৮ জন ও জীবননগর উপজেলার একজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ