রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
লটারি পদ্ধতিতে ভর্তি নিয়ে হাসনাতের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী আল্লাহ প্রদত্ত ইলম মানব জীবনের প্রধান শক্তি শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানের পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ যে কওমি মাদরাসায় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট প্রধানমন্ত্রী, নায়েবে আমির, জামায়াত ও উলামায়ে কেরাম: কিছু পর্যবেক্ষণ গণভোট নিয়ে আলোচনা করতে চাইলেন জামায়াত আমির, থামিয়ে দিলেন স্পিকার

বগুড়ায় চিকিৎসক-পুলিশ-ব্যাংকারসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় পুলিশ, চিকিৎসক ও ব্যাংকারসহ নতুন করে আরও পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৭ জনে।

বুধবার রাত ১০টায় নতুন করে ওই পাঁচজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, ৫ জনের মধ্যে ব্যাংক কর্মকর্তা দুজনের একজন ঢাকা ফেরত এবং অপরজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন। দুই পুলিশ এবং চিকিৎসক করোনায় আক্রান্তদের সংস্পর্শে গিয়েছিলেন। বুধবার ৫ জনসহ বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭ জন। তাদের মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বগুড়ার ৯৬টির মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুইজন বগুড়া জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই), কাহালু উপজেলার দুই ব্যাংক কর্মকর্তা ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের একজন চিকিৎসক।

চিকিৎসক আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা ওই হাসপাতালের স্বাস্থ্য ও সাধারণ শাখার ১৭ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ