সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৬৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১১ জন মৃত্যুবরণ করেছেন। এই সময়ে শনাক্ত হয়েছে ৯৬৯ জন এবং সুস্থ হয়েছে ২৪৫ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৬ হাজার ৮৪৫টি। নমুনা পরীক্ষা করেছি ৬ হাজার ৭৭৩টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৯৬৯ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬৬০ জন।

অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১১ জন। তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৪ জন নারী এবং ৫ জন ঢাকার ভেতরের ও ৬ জন ঢাকার বাইরের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫০ জনে। এই সময়ে আরো ২৪৫ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৭ জনে।

এর আগে, সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৩৪ জন, মৃত্যু হয় ১১ জনের। তার আগের দিন রোববার শনাক্ত হয় ৮৮৭ জন, মারা যায় ১৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ