রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তিকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

বিশিষ্ট আলেম রাজনীতিবিদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার বাদ মাগরিব ইসলামি ব্যাংক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয় আওয়ার ইসলামকে নিশ্চিত করেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

তিনি আওয়ার ইসলামকে জানান, আজ ইফতারের আগে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। এবং সেখানেই তিনি ইন্তিকাল করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে মাওলানা আব্দুল লতিফ নেজামী ভাতিজা স্বপন আহমেদ জানান, মস্তিষ্কের রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

২০১২ সালে মুফতি ফজলুল হক আমিনীর ইন্তেকালের পর ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হন মাওলানা আবদুল লতিফ নেজামী। দলটি চারদলীয় জোট গঠন থেকে শুরু করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের গুরুত্বপূর্ণ শরিক ছিলেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২০১৬ সালের ৭ জানুয়ারি ইসলামী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলনে চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী ঘোষণা করেছিলেন, ‘২০ দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ