সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

চুয়াডাঙ্গায় নদীর পানিতে মিলল ৫০ বস্তা সরকারি চাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কুমার নদের পানিতে ৫০ বস্তা চাল গোপনে ফেলে গেছে দুর্বৃত্তরা। বস্তার গায়ে লেখা রয়েছে ‘গভর্মেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ।’

শনিবার রাত ৮টার দিকে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে চালের বস্তাগুলো দেখতে পান। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে।

এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। ঘটনাস্থলে উপস্থিত হন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. লিটন আলী, আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর কবীর ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মিয়ারাজ হুসাইন।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী জানান, সাধারণ বস্তায় চাল ভরে পরে ওই বস্তা আবার সরকারি বস্তায় ঢুকিয়ে নদীর পানিতে ফেলা হয়েছে। বস্তাগুলোর চাল খাবারের অনুপযুক্ত। এটি কোনো ষড়যন্ত্র কি-না তা খতিয়ে দেখছে প্রশাসন।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মিয়ারাজ হুসাইন জানান, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কেউ এ ঘটনা ঘটাতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ