মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

করোনার সংকট দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশসহ পুরো বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে বিরাট ধাক্কা লেগেছে। আশা করি শিগগিরই এ সংকট কেটে যাবে। সকল বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে। আর করোনাসহ যেকোনো অসুখ-বিসুখে চিকিৎসার পাশাপাশি মনের জোর ও আত্মবিশ্বাস বাড়াতে হবে। তাহলে অনেকটাই সুস্থ হওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দেয়া হয়েছে তা সবাইকে মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এসব নির্দেশনা মেনে চলতে পারলেই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকা যাবে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিজেকে সুরক্ষিত রাখা, একসঙ্গে কোথাও না হওয়া, এসব দিকে খেয়াল রাখতে হবে।

করোনার কারণে বিশ্বব্যাপী যে সমস্যা তৈরি হয়েছে তা ঠিক হয়ে যাবে আশা প্রকাশ করে তিনি বলেন, ভয় পেয়ে অনেকেই করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে অমানবিক আচরণ করছেন। এটা ঠিক না। পরিবারের কেউ অসুস্থ হলে তাকে দূরে ঠেলে দেয়া যাবে না।

এদিন করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও সংকট মোকাবেলায় দেশের ৫৭টি প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেন।

এগুলো গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এর আগেও কয়েক ধাপে অনুদান প্রদান করেন বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তিবর্গ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ