সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

করোনা: দেশবাসীকে স্বাস্থ্যসচেতন ও তওবা-ইস্তেগফারের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাংলাদেশে প্রতিনিয়তই বাড়ছে। এমতাবস্থায় সবাইকে আরও সতর্ক হতে হবে। নিজেদের জন্যই প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাইয়ের পীর বলেন, করোনা মহামারী আকার ধারণ করায় আতঙ্কিত না হয়ে আল্লাহর কাছে গভীর সর্ম্পক স্থাপন করতে হবে। দেশের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে মসজিদে যেতে হবে। আমাদের বেশি বেশি তওবা-ইস্তেগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে।

তিনি বলেন, রমজান মাস তাকওয়া ও আল্লাহর ভয় অর্জনের মাস। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করার মাস। এ মাসে ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। কাজেই সকল অন্যায় ও আল্লাহদ্রোহী শক্তি মোকাবেলায় নিজেদেরকে যোগ্য ও তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ