সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

করোনায় প্রাণ গেল আরও ১ পুলিশ সদস্যের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পুলিশের মোট সাতজন সদস্য মৃত্যুবরণ করলেন।

আজ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মুহা. সোহেল রানা।

এআইজি মুহা. সোহেল রানা জানান, মারা যাওয়া ওই পুলিশ সদস্যের নাম জালাল উদ্দিন খোকা (৪৭)। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পূর্ব বিভাগের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দপ্তর জানায়, শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় ২৬ এপ্রিল তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা ভাইরাস পজিটিভ আসে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জালাল উদ্দিনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানার উড়াহাট গ্রামে। পুলিশের ব্যবস্থাপনায় জালাল উদ্দিনের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ