মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সরকারি চাকরিজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ৮ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সংবলিত কোনো পোস্ট দেয়া ও লাইক-শেয়ার করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক পরিপত্র জারি করা হয়েছে। এই নির্দেশ না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে পরিপত্রে।

জারি করা ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ শীর্ষক পরিপত্রে সরকারি কর্মচারীদের ৮টি নির্দেশনা দেয়া হয়েছে। সেগুলো হলো-

এক. সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়- সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

দুই. এমন কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে যা জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী।

তিন. এমন কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না- যা কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে অথবা ধর্মনিরপেক্ষতার নীতির পরিপন্থী। আবার এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে- যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে।

চার. এমন কোনো পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে- যা জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস বা পেশাকে হেয়প্রতিপন্ন করে।

পাঁচ. লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না।

ছয়. এমন কোনো বিষয় লেখা, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে- যা জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে।

সাত. ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে।

আট. অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিরূপ মন্তব্য সংবলিত পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

পরিপত্রে বলা হয়, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য মাধ্যমে এ ধরনের কোনো বিষয় শেয়ার, আপলোড, কমেন্ট বা লাইক করেন তার জন্য সংশ্লিষ্ট কর্মচারী নিজে দায়ী থাকবেন এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।

সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে ২০১৫ সালে নির্দেশনা জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর বিভিন্ন সময়ে ওই নির্দেশনা পরিমার্জন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ