বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

করোনা উপসর্গ নিয়ে আরেক সাংবাদিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বৃহস্পতিবার রাতে প্রচণ্ড জ্বর ও ডায়েরিয়ার কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আসলামের সহকর্মী ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ইমরান রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বর ও ডায়েরিয়া থাকায় আসলামকে রাত ১০টায় কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি না নিয়ে ঢামেকে নেয়ার পরামর্শ দেয়া হয়। ঢামেকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢামেকের চিকিৎসকরা জানান- হাসপাতালে নেয়ার পথে স্ট্রোক করে তিনি মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

আসলামের ভোরের কাগজের সহকর্মীরা জানান, গত ২৮ এপ্রিল থেকে তিনি অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার শ্বাসকষ্ট অনুভূত হলে তিনি তার করোনা টেস্ট করান। তবে তার করোনা নেগেটিভ আসে।

তবে কোন হাসপাতাল থেকে তিনি করোনা টেস্ট করেছিলেন তা এখনও নিশ্চিত করতে পারেনি তার পরিবার।

এর আগে, গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর পত্রিকা সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর গত মঙ্গলবার (৫ মে) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একই পত্রিকা আরেক সাংবাদিক মাহমুদুল হাকিম অপুর মৃত্যু হয়। তিনি পত্রিকাটিতে সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ