বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

১১ জুন সংসদে বাজেট পেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে সারা দেশে সাধারণ ছুটি চলছে। তবে যথাসময়েই অর্থাৎ জুন মাসের ১১ তারিখ আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ (বৃহষ্পতিবার) এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বাজেট উপস্থাপন প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়, আগামী ১১ জুন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন। একইসঙ্গে ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেট সংসদে উত্থাপন করবেন। এছাড়া সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট অনুমোদন দেয়া হবে।

জানা গেছে, ইতোমধ্যেই আসন্ন ২০২০-২১ অর্থবছরের সম্ভাব্য বাজেটের খসড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেখানে নতুন বাজেটের সম্ভাব্য আকার ৫ লাখ ৬৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা রয়েছে। যা চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেটের তুলনায় ৬৪ হাজার কোটি টাকা বেশি। তবে বাজেটের এই আকার, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ও বরাদ্দ বিষয়ে অর্থমন্ত্রীকে কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আগামী বাজেটে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার, নিম্ন আয়ের মানুষকে পুনর্বাসন এবং সাধারণ মানুষের ওপর নতুন করে বাড়তি করের চাপ না বাড়ানোর পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। তিনি আসন্ন বাজেটে কৃষি, স্বাস্থ্য ও সমাজিক নিরাপত্তা কর্মসূচির খাতকে অগ্রাধিকার নিয়ে বাজেট তৈরির পরামর্শ দিয়েছেন বলেও জানা গেছে।

সূত্র জানায়, আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেটে পদ্মা সেতু প্রকল্প, মেট্রোরেল প্রকল্প, পদ্মা রেল লিঙ্ক প্রকল্প, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্প, দোহাজারী-ঘুমধুম রেললাইন প্রকল্প, কর্ণফুলী টানেলসহ বিদ্যুতের কয়েককটি বড় অবকাঠামো প্রকল্প খাতের বরাদ্দ এবং এসব প্রকল্পের সর্বশেষ পরিস্থিতি ও কাজের অগ্রগতি বিষয়েও খোঁজ নেন শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ