বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

লন্ডনে মসজিদের ছাদ থেকে আজান দেয়া হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রাদুর্ভাবের কারণে মসজিদে লোকসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপের পরেও লন্ডনের মুসলমানেরা এক অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করেছেন। এই শহরের মুসলমানেরা মসজিদের ছাদ থেকে আজান সম্প্রচারের ব্যবস্থা করেছে।

যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে লোকসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপের ফলে এই বছর মুসলমানদের জন্য পবিত্র রমজান মাসটি একটু ভিন্নরূপ ধারণ করেছে।

নেদারল্যান্ডস, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, নরওয়ে এবং বেলজিয়ামের মতো এদেশেও লাউডস্পিকারে আজান সম্প্রচার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বর্তমানে পাঁচ ওয়াক্ত নমাজের জন্য নিয়মিত আজান দেওয়া স্বাভাবিক ভাবেই অব্যাহত রয়েছে।

এছাড়াও কিছু শহরে, যেমন নাইজেরিয়ার লাগোস শহর এবং যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে (২০০৪ সাল) মসজিদে লাউডস্পিকারে আজান দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ রয়েছে।

অন্যান্য দেশের মতো ব্রিটেনেও করোনা সংক্রমণ এবং লোকসমাগম বন্ধ হওয়ার কারণে আজান দেওয়ার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নীচের ভিডিওটিতে লন্ডনের ওয়ালথাম ফরেস্ট এলাকার গাউসিয়া জামে মসজিদের ছাদে সুললিত কণ্ঠে আজান শুনতে পাবেন। ২০২০ সালে ৫ম মে এই আজান দেওয়া হয়েছে। ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ