শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

কুমিল্লা সিটিতে ঈদ-উল-ফিতর পর্যন্ত শপিংমল ও মার্কেট বন্ধের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ সামি
কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি>

কুমিল্লা নগরীতে সম্প্রতি দুইজন করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য ঝুঁকির ফলে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ঈদ-উল-ফিতর পর্যন্ত সকল শো-রুম, ব্র্যান্ড শপ, শপিং মল মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

আজ  ‍বৃহস্পতিবার স্থানীয় এক গণমাধ্যমে তিনি বলেন, আগামীকাল শুক্রবার থেকে সকল দোকানপাট বন্ধ রাখার জন্য আমি কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আতিক উল্লাহ খোকনকে নির্দেশ দিয়েছি।

তিনি আরো বলেন, কুমিল্লায় মার্কেট খোলার কোনো সুযোগ নেই। কারণ আমাদের কুমিল্লাতে অনেক জনগন, বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যানসিটি কুমিল্লায়। আমরা মাত্র পরীক্ষা শুরু করেছি ২৯ তারিখ থেকে ৮-৯ দিন ধরে পরীক্ষা চলছে, প্রচুর রোগী বের হচ্ছে, আরো বের হবে। আমরা চাই না যে ওপেন মার্কেটে এসে রোগটাকে ক্যারি করে ঘরে নিয়ে যাক, প্রতিটি পরিবারের লোকজন যেনো ভালো থাকতে পারে সেজন্যে ইতিমধ্যে আমরা কঠোর সিদ্ধান্ত নিয়েছি যেনো দোকানপাট না খুলে।

এদিকে বৃহস্পতিবার কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা পুলিশের সাথে আলোচনার পর জানান, ঈদুল ফিতর পর্যন্ত সকল শো-রুম, ব্র্যান্ড শপ, শপিংমল কিংবা মার্কেটসহ দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

এদিকে কুমিল্লা-৪ [দেবিদ্বার] আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি ঘোষণা করেছেন, আগামীকাল শুক্রবার থেকে দেবিদ্বার পৌরসভা এলাকায় কঠোর ভাবে লকডাউনের ঘোষণা করেন।

উল্লেখ্য, কুমিল্লায় করোনা ভাইরাসের এখন পর্যন্ত ১১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ