মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

শর্তসাপেক্ষে খুলে দেয়া হয়েছে মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: বিভিন্ন শর্তসাপেক্ষে সুস্থদের জন্য খুলে দেয়া হয়েছে রাজধানীসহ দেশের সব মসজিদ। আগামীকাল জোহর থেকে মসজিদগুলো উন্মুক্ত করে দেয়া হবে।

আজ বুধবার ধর্মপ্রতিমন্ত্রীর বাসভবনে দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মুহতামিম মুফতি মিজানুর রহমান সাঈদ আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামীকাল জোহর থেকে মসজিদে ওয়াক্তিয়া নামাজসহ তারাবি ও জুমার নামাজ পড়া যাবে। তবে মসজিদে আসার পূর্বে সাবান বা হ্যান্ড সেনিটাইজার দিয়ে উভয় হাত ধৌত করবে। মসজিদে আসার ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়নি। তবে অসুস্থদের মসজিদে আসতে নিষেধ করা হয়েছে।

তিনি আরও বলেন, মুসল্লিদের দু’জনের মাঝে অন্তত তিন ফুট পরিমাণ জায়গা ফাঁক রেখে দাঁড়াতে হবে। সকল মসজিদের ফ্লোর জীবাণুনাশক দিয়ে প্রতি নামাজের পর পর ধৌত করতে হবে। মসজিদের কার্পেট সরিয়ে ফেলতে হবে। প্রত্যেক মুসল্লি নিজ নিজ পরিষ্কার জায়নামাজ সাথে নিয়ে আসতে হবে। মসজিদে দূরত্ব বজায় রেখে ৫জন মসজিদে ইতিকাফ করতে পারবে।

মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, মসজিদের ইমাম ও খতিবরা বয়ানে মুসল্লিদের সামাজিক দূরুত্ব বজায় রাখতে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলার আহ্বান জানাবে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, চলতি রমজান মাসে দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। দেশের শীর্ষ আলেম উলামারা মুসল্লিদের মসজিদে নামাজ পড়ে দেয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের বাঁচাতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধর্ম মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

তিনি বলেন, আগামীকাল জোহরের নামাজের পর থেকে সারাদেশের মসজিদে মুসল্লিরা নামাজ পড়ার সুযোগ পাবেন। তবে মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতর নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ধর্ম মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কিছু শর্তাবলী থাকবে। এসব শর্তাবলির কথা সারাদেশের মসজিদ পরিচালনা কমিটিকে জানিয়ে দেয়া হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন- ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ এবং মন্ত্রনালয়ের সচিবরা। দেশের শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন, আকবর কমপ্লেক্সের মুহতামিম মুফতি দেলোয়ার হোসাইন, ফরিবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, জামিয়া আজমিয়া দারুল উলুম বনশ্রীর মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা ইয়াহইয়া মাহমুদ, জামিয়া ইদারাতুল উলুম আফতার নগরের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী, ফরিদাবাদের মুহাদ্দিস মাওলানা নুরুল আমিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ