শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

লক্ষ্মীপুরের মানুষের পাশে আলোর দিশারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারী সংকটে সাধারণ মানুষ পড়েছে চরম খাদ্য সংকটে। খাবারের জন্য ছুটোছুটি করছে কখনো সরকারী ত্রানের লাইনে, কখনো জনপ্রতিনিধির ছবি সংবলিত প্যাকেটের জন্যে, আবার কখনো সমাজের ধনাঢ্যদের দুয়ারে দুয়ারে। এ কঠিন সময়ে জনতার পাশে আছে কিছু মানবতা।

অতি গোপনীয়তার সাথে প্রাপকের পরিচয় উল্লেখ না করে সহায়তা সামগ্রী পৌঁছাচ্ছে অভাভির ঘরে ঘরে।
লক্ষ্মীপুরের মানবিক সংগঠন ‘আলোর দিশারী সাহিত্য কাফেলাও’ সীমাবদ্ধতার মাঝেও চালিয়ে যাচ্ছে ক্ষুদ্র কিছু মানবিক কার্যক্রম।

প্রাথমিক পরিকল্পনায় জেলার প্রায় ১০০ অভাবি পরিবারে সহায়তা পৌঁছানো হয়। ১৮টি পরিবারে ৩৫ হাজার টাকার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছিয়েছে সংগঠনটি।

গত রোববার পরিচালক মুফতি মুহাম্মদ আরাফাতের নির্দেশে মাওলানা মেসবাহ বিন নূরী ও হাফেজ এমদাদ নূরীর তত্বাবধানে লক্ষ্মীপুর সদরের বটতলি মাদরাসা, চরমটুয়া মাদরাসা, চন্দ্রগঞ্জ মাদরাসা, আবিরখিল তালিমুল কুরআন মাদরাসা, আঠিয়াতলী নূরানী মাদরাসা, ঢাকা ও কিশোরগঞ্জের ৫টি আলেম পরিবার ও সদরের অন্য একটি মাদরাসাসহ মোট ১১টি পরিবারে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

এছাড়া চন্দ্রগঞ্জের আশরাফুল উলূম মাদরাসা, তালিমুস সুন্নাহ মাদরাসা মান্দারী, আল মুঈন ইসলামী একাডেমি, মারকাযুদ্দীন হাজীরপাড়া, দারুল হিকমাহ মান্দরী, ঢাকার ১টি আলেম পরিবার, অন্য ৫ টি দ্বীনদার পরিবারসহ মোট ১১টি পরিবারে দেয়া হয় খাদ্য সামগ্রী সহায়তা। মোট ২২টি পরিবারে ২৩ হাজার টাকার নগদ অর্থ ও খাদ্য সমাগ্রী সহায়তা পৌঁছানো হয়।

এ পর্যন্ত সর্বমোট ৪০টি পরিবারে ৫৮হাজার টাকার নগদ অর্থ ও খাদ্য সহায়তা অত্যন্ত শৃঙ্খলার সাথে পৌঁছে দিতে সক্ষম হয় সংগঠনটি। এই প্রক্রিয়া চলমান থাকবে ইনশাআল্লাহ।

মানবিক এই তহবিলে অংশ নিয়ে মানব কল্যানে এগিয়ে আসতে পারেন আপনিও। প্রয়োজনে: ০১৮২১-৯৯৪৯৯৮ বিকাশ পার্সোনাল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ