মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

মক্কায় করোনায় আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদির মক্কানগরীতে করোনায় আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মৃত বাংলাদেশি হলেন তারেক সিকদার (৪৩)। তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী করিম সিকদারপাড়ার বাসিন্দা। তার বাবার নাম হাজি রমজান আলী সিকদার।

সোমবার মৃত তারেকের চাচা মক্কা প্রবাসী শহিদ সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, তারেক সিকদার ১৯ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মক্কার কিং আবদুল আজিজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে সোমবার স্থানীয় সময় ভোর ৫টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারেকের মৃত্যু হয়।

তারেক সিকদার মক্কার নোউজায় একটি মুদির দোকানে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে মক্কায় ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

-এটি