সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

পোশাক শ্রমিকদের এপ্রিলের বেতন আরও ৫ শতাংশ বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যেও যেসব পোশাক শ্রমিক কর্মস্থলে যোগ দিয়েছেন তারা ঈদের আগেই মে মাসের শতভাগ বেতন পাবেন বলে জানিয়েছেন মালিকরা। আর এপ্রিল মাসে কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের ৬০ শতাংশ বেতন দেয়ার কথা ছিল। সেটি আরো ৫ শতাংশ বাড়ানাে হয়েছে।

সোমবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে সরকার-মালিক এবং শ্রমিকপক্ষের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শ্রমিকনেতা আমিরুল হক আমিন বলেন, গত এপ্রিলে কারখানা বন্ধকালীন শ্রমিকদের ৬০ শতাংশ মজুরি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আইবিসির দাবির প্রেক্ষিতে সেটি থেকে সরে এসেছেন মালিকপক্ষ। তারা এখন ৫ শতাংশ বাড়িয়ে ৬৫ শতাংশ মজুরি দেবেন। পাশাপাশি শ্রমিক ছাঁটাই না করা ও ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবি করলে তারা সেটিও মেনে নেন।

মালিকদের সংগঠন বিকেএমইএর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ৬০ শতাংশের পরিবর্তে ৬৫ শতাংশ মজুরি দেয়া হবে। তবে অতিরিক্ত ৫ শতাংশ মে মাসের মজুরির সঙ্গে সমন্বয় করে দেয়া হবে। কারণ ইতোমধ্যে এপ্রিল মাসের ৬০ শতাংশ মজুরি দিতে সব কারখানাকে নির্দেশ দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ