রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা

করোনায় এক বছরের জন্য স্থগিত দুবাই এক্সপো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা কারণে এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে দুবাই এক্সপো-২০২০। নতুন সময়সূচি অনুযায়ী আগামী বছরের ১ অক্টোবর থেকে ২০২২ সালের ২২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এ বিশ্ব বাণিজ্য মেলা। চলতি বছরের ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ২০২১ সালের ১০ এপ্রিল পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গতকাল সোমবার (৪ মে) প্যারিসভিত্তিক আয়োজক কমিটি ব্যুরো ইন্টারন্যাশনাল ডেস এক্সপোজিশনস (বিআইই) এ তথ্য জানিয়েছেন।

কোভিড-১৯ সংকটে সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে 'ওয়ার্ল্ড এক্সপো ২০২০ দুবাই' স্থগিতের জন্য অনুরোধ করার পর বিআইই নির্বাহী কমিটি ২১ এপ্রিল সর্বসম্মতিক্রমে এটি স্থগিতের প্রস্তাব করে। ১৯২৮ সালের প্যারিস কনভেনশনের ২৮ অনুচ্ছেদ অনুযায়ী তারিখ পরিবর্তন বা স্থগিতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে বিআইই সদস্য দেশগুলোর দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হয়।

সাধারণ সম্মেলনের মাধ্যমে বিআইইর সদস্যরা সংযুক্ত আরব আমিরাত সরকারের অনুরোধ সংক্রান্ত বিষয়টি বিবেচনা সাপেক্ষে অনলাইনে বৈঠকে বসেন। নির্বাচিত ১২ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সিদ্ধান্ত মতে ২৪ এপ্রিল থেকে ২৯ মে ভোট গ্রহণের দিনক্ষণ নির্ধারণ হয়।

বিআইই জানিয়েছে, এরই মধ্যে ১৭০টি সদস্য দেশের মধ্যে দুই তৃতীয়াংশ সদস্য দুবাই এক্সপো-২০২০ পিছিয়ে দিতে তাদের ভোট দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই এক্সপো-২০২০ উচ্চ কমিটির চেয়ারম্যান শেখ আহমদ বিন সাদ আল-মাকতুম বলেন, আমরা বিআইই সদস্য দেশগুলোর এক বছরের জন্য এক্সপো পিছিয়ে দেওয়ার সমর্থন করার সিদ্ধান্তকে স্বাগত জানাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ