সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

১৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগনের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ। তাই করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটি আরেক দফা বাড়িয়ে ১৫ মে পর্যন্ত নেয়ার ব্যাপারে বিবেচনা করা হয়েছে।

আজ সোমবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে রংপুরের ৮ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, মানুষের সুরক্ষার কথা যেমন ভাবছি তেমনি দেশের অর্থনীতির কথাও ভাবতে হচ্ছে। রোজার কারণে ইফতার সাহরির সুবিধার্থে কিছু কারখানা খুলে দেয়া হয়েছে। কিছু গার্মেন্টসও খুলে দিয়েছি আমরা। আসলে অর্থনীতির চাকা সচল রাখতে আমাদেরকে কৌশলী হতে হচ্ছে। ঈদের আগে আরো কিছু কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা ভাবছি আমরা।

প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির জনকের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম তখন করোনা আসল একটা বাধা হয়ে। তারপরও এই ভাইরাস মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। ভয় পাওয়ার কিছু নেই। আপনারা সতর্ক থাকুন, ঘরে থাকুন, আল্লাহর ওপর ভরসা রাখুন।

এসময় সবাইকে জরুরি কারণ ছাড়া ঘর থেকে বের না হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

আজকের ভিডিও কনফারেন্সে রংপুর বিভাগের প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিসহ শিক্ষক এবং মসজিদের ইমাম সংযুক্ত ছিলেন।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশন ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ