বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের তৃতীয় পর্যায় অনুষ্ঠিত  শায়েখে চরমোনাইয়ের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের নির্দেশ চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের

আরব আমিরাতে খুলল শপিং সেন্টার-রেস্টুরেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে আসায় লকডাউন শিথিল করল আরব আমিরাত। এর মধ্যে সীমিত আকারে খুলে গেছে শপিং সেন্টার, রেস্টুরেন্ট ও ক্যাফে।

আলজাজিরা জানায়, শনিবার আবুধাবিতে তিনটি শপিং সেন্টার খুলে দেয়া হয়েছে। তবে ভীড় এড়াতে ধারণক্ষমতার মাত্র ৩০ শতাংশ ক্রেতা শপিং সেন্টারে থাকতে পারবে বলে নিয়ম বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া স্বাস্থ্য সুরক্ষায় প্রবেশপথে থার্মাল ডিভাইসসহ নানা ব্যবস্থা নেয়া হয়েছে।

দুবাইতেও বেশ কিছু শপিং সেন্টার, রেস্টুরেন্ট এবং ক্যাফে খুলেছে। আরব আমিরাতের ব্যবসা ও পর্যটন কেন্দ্র এই শহরটিতে কয়েকদিন আগেই লকডাউন শিথিল করা হয়। তবে শপিং সেন্টারে ক্রেতাদের মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। রোববার থেকে শারজাহতেও কিছু শপিং সেন্টার, রেস্টুরেন্ট ও সেলুন খুলছে বলে অঞ্চলটির মিডিয়া অফিস জানিয়েছে।

করোনা সংক্রমণ রোধে একমাসেরও বেশি সময় ধরে লকডাউন চলছিল আরব আমিরাতে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯৯ জন মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৬৬৪ জন। তবে মারা গেছেন ১১৯ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ