সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

৮ মে থেকে ফ্লাইট চালুর প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের এয়ারলাইন্সগুলোকে আগামী ৮ মে থেকে অভ্যন্তরীণ (ডমেস্টিক) ফ্লাইট চালুর প্রস্তুতি নিতে বলেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আজ শনিবার (০২ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

তিনি বলেন, দেশের বিমানবন্দরগুলোতে ৭ মে পর্যন্ত ফ্লাইট ওঠানামায় নিষেধাজ্ঞা রয়েছে। ৮ মে থেকে ফ্লাইট চালু হচ্ছে কি না, এ বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে যদি ফ্লাইট চালু হয় তাহলে এয়ারলাইন্সগুলো কী ধরনের প্রস্তুতি নেবে, তাদের সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। তারা এয়ারপোর্টে প্লেনে কীভাবে যাত্রীদের হ্যান্ডেল করবে, কীভাবে বুকিং নেবে ইত্যাদি নির্দেশনা দেয়া হয়েছে।

বেবিচক সূত্র জানায়, প্রাথমিকভাবে ৮ মে থেকে শুধু অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করতে পারে। তবে সেক্ষেত্রে যেসব নির্দেশনা মানতে বলা হয়েছে তা হলো- ফ্লাইট সংখ্যা নিয়মিত থেকে কম হবে। ধারণক্ষমতার সর্বোচ্চ ৭৫ শতাংশ যাত্রী নেওয়া যাবে। প্রতিটি ফ্লাইটের আগে প্লেন ডিসইনফেক্টেড বা জীবাণুমুক্ত করতে হবে। প্রতিটি যাত্রীকে নতুন হ্যান্ড গ্লাভস ও মাস্ক দিতে হবে।

এ ছাড়া বিমানবন্দরগুলোকে দেয়া বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, বিমানবন্দরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করতে জীবাণুনাশক ছিটাতে হবে। ঘণ্টায় সর্বোচ্চ তিনটি ফ্লাইট ছাড়ার অনুমতি দিতে হবে।

এদিকে বাংলাদেশে চারটি এয়ারলাইন্স কোম্পানি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। তবে মার্চ থেকে তিন মাসের জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে রিজেন্ট এয়ারওয়েজ।

১৫ মে পর্যন্ত সবধরনের ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেক্ষেত্রে যদি ৮ মে থেকে ফ্লাইট চলাচল চালু হয় সেক্ষেত্রে শুধু নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সই ফ্লাইট পরিচালনা করতে পারবে।

এর আগে দেশে করোনার প্রাদুর্ভাবের কারণে ফ্লাইট ওঠানামায় চার দফা নিষেধাজ্ঞা বাড়িয়ে ৭ মে পর্যন্ত বেঁধে দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ