শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

নামাজে শারীরিক দূরত্ব না মানায় মসজিদ কমিটিকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা বিস্তার রোধে শারীরিক দূরত্ব বজায় না রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে শতাধিক মুসল্লি একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করায় মসজিদ কমিটির এক সদস্যকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার (১ মে) দুপুর ২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সল আহমেদনগর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ওই মসজিদ কমিটির সদস্যকে জরিমানা করেন।

ইউএনও মো. ফয়সল আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফয়সাল আহমেদ জানান, করোনা নিষেধাজ্ঞার মধ্যে শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের দ্বিতীয় তলায় শারীরিক দূরত্ব বজায় না রেখে শতাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করেন। পরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি আইন অমান্য করায় উপস্থিত মুসল্লির পক্ষে ক্লিনিক মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, যদিও তিনি মসজিদ কমিটির সদস্য তাকে জরিমানা করা হয়নি। আর এটি করা হয়েছে একমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ