শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

নাটোরে জুমার নামাজ পড়া নিয়ে সংঘর্ষ, আটক ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোর সদরের পশ্চিম হাগুরিয়ায় জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ পুলিশ সদস্য সহ অন্তত ৫ জন আহত হয়েছে।

এ ঘটনায় এক ইউপি সদস্য সহ ৯ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী জানায় শুক্রবার জুমার নামাজে পূর্ব হাগুরিয়া মসজিদের ইমাম সরকারি নীতি অনুযায়ী ১২ জন মুসল্লি নিয়ে মসজিদের দরজা বন্ধ করে জুমার নামাজ আদায় করেন।

এতে স্থানীয় যুবক শাহীনসহ আরো কয়েকজন জুমার নামাজে অংশ নিতে ব্যর্থ হয়। নামাজ শেষে শাহীন মসজিদের ইমামের উপর ক্ষুব্ধ হলে মুসুল্লিরা তাকে মারপিট করে।

এ ঘটনায় শাহিন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তৎক্ষণাৎ উত্তেজনা থামাতে সেখানে স্থানীয় ইউপি সদস্য নাদিরুজ্জামান মৃধা ওরফে নাদিম সেখানে উপস্থিত হয়। এ সময় পুলিশের সাথে স্থানীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এলাকাবাসীর হামলা ও ইটপাটকেল নিক্ষেপে এক নারী কনস্টেবল ও পুলিশ পরিদর্শকসহ চার পুলিশ সদস্য আহত হয়।

আহতরা হলেন পুলিশ পরিদর্শক আজহার ইসলাম কনস্টেবল সেকান্দার আলী ও নারী কনস্টেবল মঞ্জু। পরে এ ঘটনায় ইউপি সদস্য নাদিরুজ্জামান মৃধা ওরফে নাদিমসহ ৯ জনকে আটক করে।

এ ব্যাপারে নাটোর সদর সার্কেলের এসপি অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ