শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

চাল চুরির ঘটনায় সেই ইউএনও’র প্রত্যাহার আদেশ স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি চাল চুরির কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠায় কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতকে প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা না পেরুতেই সেই আদেশ স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শুক্রবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির আদেশ স্থগিতের কথা বলা হয়েছে। সেই সঙ্গে উপজেলার নতুন ইউএনও নিয়োগের আদেশও স্থগিত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে সাঈকা সাহাদাতকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। তাকে বদলি করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করার কথা বলা হয়েছিল।

পাশাপাশি আগামী ৩ মে'র মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করার আদেশ দেয়া হয়। তার পরিবর্তে পেকুয়ার নতুন ইউএনও হিসেবে নিয়োগ দেয়া হয় কুমিল্লার ব্রাহ্মণপাড়া ইউএনও নাজমা সিদ্দিকা আকতারকে।

সম্প্রতি সাঈকা সাহাদাতের বিরুদ্ধে পেকুয়া উপজেলার সরকারি ১৫ টন চাল চুরির কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় জাড়িত ছিলেন টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীও। তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সামায়িকভাবে বরখাস্ত করে এবং বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ