বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

করোনা চিকিৎসায় রেমডেসিভির ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জরুরি প্রয়োজনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় রেমডেসিভির ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র।

গতকাল শুক্রবার (১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ট্রায়ালে থাকা পরীক্ষামূলক ওষুধ রেমডেসিভিরের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ)। করোনা আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীর ক্ষেত্রে রেমডেসিভির ব্যবহার করার কথা জানিয়েছে এফডিএ।

গিলিয়াড সায়েন্সেস প্রাথমিকভাবে ১.৫ মিলিয়ন ওষুধ দান করবে আক্রান্ত দেশগুলোতে।

খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কমিশনার স্টিফেন হান বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত রোগী যারা হাসপাতালে চিকিৎসা নেবেন তাদের জন্য এই ওষুধটি ব্যবহার করা হবে।

এর আগে বুধবার (৩০ এপ্রিল) রেমডেসিভির করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য কার্যকর বলে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক অ্যান্থনি এস ফাউসি।

তিনি বলেন, সকল তথ্য প্রমাণের ভিত্তিতে দেখা যায় যে, রেমিডেসিভির প্রয়োগের ফলে করোনা আক্রান্ত রোগী দ্রুত সুস্থ হয়ে যাচ্ছেন। গিলিয়াড সায়েন্সেসের তৈরি রেমডেসিভির ওষুধ এর আগে ইবোলা চিকিৎসায় ব্যবহার করা হয়।

হোয়াইট হাউসে ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এর তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১০৬৩ মানুষের ওপর পরিচালিত একটি গবেষণার তথ্য তুলে ধরেন ফাউসি। এদের বেশির ভাগের মধ্যে রেমডেসিভির দেওয়া হয়েছিল। এতে দেখা গেছে রেমডেসিভির গ্রহণকারীরা গড়ে ১১ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ