সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আল্লামা আনসারীর জানাযায় অংশ নেয়া দশ গ্রামের কারো শরীরেই করোনা নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা জুবায়ের আহমদ আনসারীর জানাযায় অংশ নেয়া দশ গ্রামের কারো শরীরেই করোনা মিলেনি। লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হওয়ায় ১০টি গ্রামকে সম্পন্ন অবরুদ্ধ ঘোষণা করেছিল ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন। সাথে ছিল ১৪ দিন কোয়ারেন্টিন আদেশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছে সেই ১৪ দিন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা: মোহাম্মদ একরাম উল্লাহ জানান, জানাজার আশেপাশের ১০টি গ্রামে গত ১৪ দিনে কোনো উপসর্গ না পাওয়ায় কোনো ব্যক্তি শনাক্ত হয়নি।

গ্রামগুলো আপাতত ঝুঁকিমুক্ত ও স্বাভাবিক মনে করছে জেলা স্বাস্থ্য বিভাগ। ১৭ই এপ্রিল শুক্রবার বিকালে মার্কাস পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা জোবায়ের আহমদ আনাসারী রহ.। তার মৃত্যুর খবরে সারাদেশের আলেম উলামাদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

পরেরদিন সকালে সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হয়। দেশ এবং জেলার শীর্ষ আলেমরা ছাড়াও মাদ্রাসা ছাত্র এবং এলাকার সাধারন মানুষ এতে যোগ দেন।

মাদরাসা অতিক্রম করেও জানাজার সারি দীর্ঘ হয় ঢাকা-সিলেট মহাসড়কে। জুবায়ের আহমদ আনসারীর বাড়ি জেলার ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে। ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ