সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৭১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে এবং এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৭১ জনের। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৪ জন সুস্থ হয়ে উঠেছে।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৫ হাজার ৯৫৮টি, যা গত দিনের তুলনায় ৫ দশমিক ৯০ শতাংশ বেশি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৫৭৩টি, যা গত ২৪ ঘণ্টার চেয়ে ১২ দশমিক ২৫ শতাংশ বেশি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৫৭১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৮ হাজার ২৩১ জন।

অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৭০ জন। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৭৪ জন। তবে বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের আপডেটটা আমাদের এখানে নেই।

এর আগে বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ৫৬৪ জন, মৃত্যু হয় ৫ জনের। তার আগের দিন বুধবার শনাক্ত হয় ৬৪১ জন, মারা যায় ৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ