শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই চীনকে দায়ী করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই দাবি আরও জোরালো করে তিনি বলেছেন, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড১৯। এর সপক্ষে তার কাছে অকাট্য প্রমাণ আছে বলেও দাবি তার।

বুধবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।

সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়, তিনি কীসের ভিত্তিতে চীন থেকেই এই ভাইরাস ছড়ানো হয়েছে বলে দাবি করছেন? এর জবাবে ট্রাম্প জানিয়েছেন তার কাছে এমন কিছু প্রমাণ আছে যা নিশ্চিত করে যে, কোভিড-১৯ এর উৎস চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি।

‘হ্যাঁ আমার কাছে এর প্রমাণ আছে’, বলেন ট্রাম্প।

সাংবাদিকরা কী প্রমাণ আছে সেকথা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন. সেসব আমি আপনাদের সামনে বলতে পারি না।’ করোনা ছড়ানোর জন্য ক্ষতিপূরণ চাইবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীনের থেকে শুধু ক্ষতিপূরণ আদায় করাই নয়, আরও কঠিন পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র চীনের ক্ষেত্রে আমদানি শুল্ক বহুগুণ বাড়িয়ে দেয়ার কথা ভাবছে। পাশাপাশি ওই দেশ এমনও হুঁশিয়ারি দিয়েছে যে, চীন যদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে না চলে তবে তাদের সঙ্গে সব ধরণের বাণিজ্য চুক্তিও শেষ করে দেবে ওই দেশ।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে হারানর জন্যে চীন যেকোনো পথই অবলম্বন করতে পারে। চীন করোনা ভাইরাস পরিস্থিতিতে যেভাবে আচরণ করছে, তারই প্রমাণ যে এর পিছনে তাদের হাত আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ