শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

রমজানের পর মাদরাসা খুলে দিতে ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

রমজানের পর বাংলাদেশের সমস্ত কওমী মাদরাসা খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহের বড় মসজিদে কেন্দ্রীয় ফতোয়া বোর্ড ও ইত্তেফাকুল উলামার যৌথ বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে বক্তারা বলেন, কওমী মাদরাসাগুলো হলো বিশ্বের জন্য রহমত স্বরূপ, কওমী মাদরাসাগুলোতে যেহেতু সর্বদা কুরআন এবং হাদীসের দরস (ক্লাস) চলে, সেই জন্য আমরা বিশ্বাস করি যে, কুরআন এবং হাদীস শিক্ষার মাধ্যমে আল্লাহ তায়ালার রহমত নাজিল হবে।

বক্তারা আরও বলেন, কওমী মাদ্রাসায় সর্বক্ষণ আমলের হালতে থাকা হয়, আর বর্তমান করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব তা মাদরাসাগুলোকে বন্ধ রেখে নয় বরং খোলা রেখে সকলের সম্মিলিত দোয়া, ইস্তেগফারের মাধ্যমে করোনা দূর করার জন্য আল্লাহর কাছে রোনাজারি করতে হবে। আর এই পবিত্র মাহে রমজানে দেশের সমস্ত মসজিদ বাধামুক্ত করে দেয়ারও আহব্বান জানান ইত্তেফাকের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

তারা বলেন, বর্তমান দেশের বিভিন্ন জায়গায়, মসজিদ সমূহে সীমিত সংখ্যক মুসল্লির ক্ষেত্রে উলামায়ে কেরাম, ইমাম এবং মুয়াজ্জিনগণকে হয়রানী করা হচ্ছে, আমরা সরকারের কাছে এই দিকটির প্রতি বিশেষভাবে লক্ষ্য করার জন্য আহ্বান করবো।

বৈঠকে ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় শূরার সদস্য শাইখুল হাদীস আল্লামা আব্দুল হকের সভাপতিত্বে ইত্তেফাকের কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি আহমাদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মুফতি মুহিব্বুল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি আমীর ইবনে আহমাদ, কেন্দ্রীয় সদস্য মুফতি রঈসুল ইসলাম এবং কেন্দ্রীয় সদস্য মুফতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ