শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

ময়মনসিংহ কেন্দ্রীয় ফতোয়া বোর্ডের এবছরের ফিতরার হার ৬০টাকা নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ বিভাগের জন্য এবছরের ফিতরার হার জনপ্রতি ৬০টাকা করে নির্ধারণ করেছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় ফতোয়া বোর্ড।

আজ(৩০ এপ্রিল)বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহের বড় মসজিদে ফতোয়া বোর্ডের এক বিশেষ মিটিংয়ে এ সিদ্বান্ত নেওয়া হয়।

ফতোয়া বোর্ডের মিটিংয়ে,বিশিষ্ট ইসলামী আইন গবেষকগণের সর্বসম্মতিক্রমে ফিতরার হার জনপ্রতি ৬০টাকা করে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের কেন্দ্রীয় সদস্য মুফতি আমীর ইবনে আহমাদ।

তিনি বলেন,আমরা ফিতরার হার নির্ধারণ করেছি সর্বনিম্ন ৬০টাকা,মাঝারি পর্যায়ে ৬শ ৬০টাকা,আর সর্বোচ্চ হচ্ছে ১১শ ২৫টাকা।

এইভাবে(সর্বনিম্ন)৩৫টাকা মূল্য নির্ধারণ করে ১কেজি ৬শ ৫০গ্রাম আটার মূল্য হলো ৬০টাকা।(মাঝারি) খেজুর হিসেবে ২শ টাকা মূল্য ধরে ৩কেজি ৩শ গ্রামের মূল্য হচ্ছে ৬৬০টাকা। (সর্বোচ্চ) কিশমিশ ৩৪০টাকা মূল্য ধরে ৩কেজি ৩শ গ্রামের মূল্য হচ্ছে ১১শ ২৫টাকা।

মিটিংয়ে বড় মসজিদের পেশ ইমাম ও খতীব শাইখুল হাদীস আল্লামা আব্দুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,ফতোয়া বোর্ডের সেক্রেটারি মুফতি মাহবুবুল্লাহ্,মুফতি আহমাদ আলী,মুফতি রঈসুল ইসলাম,মাওলানা আবুল কালাম আজাদ,মুফতি মুহিব্বুল্লাহ্,মুফতি আমীর ইবনে আহমাদ,মুফতি আব্দুল্লাহ্ আল মামুন,মুফতি আনোয়ার হুসাইন,মুফতি আব্দুল খালেক,মুফতি মোয়াজ আহমাদ,এবং মাওলানা ক্বারী আবু সালেহ মুহাম্মাদ মুসা প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ