শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মসজিদ খোলার ঘোষণা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ধর্মপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি নির্দেশনার বিরুদ্ধে গিয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম মহানগরে মুসল্লিদের জন্য মসজিদ খুলে দেয়ার ঘোষণা দেয়ায় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেছেন, এ ঘোষণা প্রত্যাহার করা না হলে কড়া ব্যবস্থা নেয়া হবে।

আজ বুধবার (২৯ এপ্রিল) গণমাধ্যমকে এ কথা বলেন প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ। এর আগে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার আঞ্চলিক অফিস থেকে এক ভিডিও বার্তায় মেয়র মুসল্লিদের জন্য মসজিদ খুলে দেয়ার ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী এ বিষয়ে বলেন, তার (মেয়রের) এমন ঘোষণাকে আমরা চরম বিরোধী হিসেবে দেখছি। অত্যন্ত কঠিনভাবে প্রতিবাদ জানিয়েছি আমরা। তাকে বার্তা দেয়া হয়েছে, অতি অল্প সময়ের মধ্যে ওই ঘোষণা প্রত্যাহার করে সরকার যেভাবে চায় সেভাবে ঘোষণা দিতে। মনে হয় সেটা তিনি দিচ্ছেন।

প্রতিমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ স্থানীয় সব নেতা মেয়রের এই ঘোষণার বিপক্ষে। স্থানীয়ভাবে মাইকিং হচ্ছে, এমন ঘোষণা দেয়ার কোনো এখতিয়ার মেয়রের নেই, এই ঘোষণায় কান দেবেন না।

শেখ আবদুল্লাহ আরও বলেন, মেয়র জাহাঙ্গীর তার ঘোষণা প্রত্যাহারে কিছুটা সময় চেয়েছেন। সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করছি। প্রত্যাহার না করলে কড়া ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছেছে।

এর আগে মেয়র তার ঘোষণায় বলেন, গাজীপুর মহানগরীতে মাত্র কয়েকটি এলাকায় করোনাভাইরাস রয়েছে। বাকিগুলো পার্শ্ববর্তী উপজেলায়। যেহেতু গাজীপুরের গার্মেন্টস কারখানাগুলো খুলে দেয়া হয়েছে তাই এ রমজান মাসে এখন আর মসজিদ অল্পসংখ্যক মুসল্লির জন্য সীমাবদ্ধ রাখার কোনো প্রয়োজন নেই। শুক্রবারের জুমার নামাজ ও রমজানের তারাবির নামাজে মুসল্লিরা অংশ নিতে পারবেন। এতে সিটি কর্পোরেশনের কোনো বাধা থাকবে না।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তাররোধে সরকার মসজিদে জামাত, জুমা ও তারাবিহ নামাজ আদায়ে উপস্থিতি সীমিত করেছিলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ