সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৪১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছে এবং এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৪১ জনের। এছাড়া গত ২৪ ঘন্টায় ১১ জন সুস্থ হয়ে উঠেছে।

বুধবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৬৮টি। মোট পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি। মৃত্যুবরণ করেছেন আট জন। এর মধ্যে ছয় জন ঢাকার বাকি দু’জন ঢাকার বাইরের। মৃত আট জনের মধ্যে ছয় জন পুরুষ, দু’জন নারী। বয়স বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায়, চার জনের বয়সই ৬০ বছরের ঊর্ধ্বে। আর ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দু’জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দু’জন।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১০৪ জন। মোট আইসোলেশনে আছেন ১ হাজার ৩০৪ জন। আর হোম ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন দুই হাজার ৫৪৪ জন। সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে নয় হাজার ৭৩৮টি। ঢাকার ভেতরে রয়েছে তিন হাজার ৯৪৪টি। ঢাকা সিটির বাহিরে শয্যা রয়েছে পাঁচ হাজার ৬৯৪টি। আর দেশে আইসিইউ সংখ্যা রয়েছে ৩৪১টি, ডায়ালাসিস ইউনিট রয়েছে ১০২টি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ