সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের আরও ৯ কারারক্ষী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা কেন্দ্রীয় কারাগারে দায়িত্বরত আরও নয়জন কারারক্ষী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ১০ কারারক্ষীদের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর ইসলাম।

তিনি জানান, গত ২১ এপ্রিল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে (৬০) বয়সী একজন কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি করতে গিয়ে করোনায় আক্রান্ত হলে তাকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

পরে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরানা কারাগারে ডিউটি থাকা অবস্থায় আরো নয়জন জ্বরে ভুগলে তাদের শরীরের নমুনা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়। মঙ্গলবার ওই নয়জনের শরীরে করোনার সংক্রমণ পজেটিভ আসে। আক্রান্ত কারারক্ষীদের বয়স ৩০ থেকে ৫৫ বছরের মধ্যে রয়েছে।

আক্রান্তদের ছয়জন কারারক্ষীকে পুরান ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ও তিনজনকে মিরপুর এলাকার একটি হাসপাতালে মঙ্গলবার রাতে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের সাথে কারাগার ডিউটিতে থাকা অন্য পাঁচজনকে কোয়ারেন্টানে রাখা হয়েছে। তবে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এখনো করোনামুক্ত আছে।

এদিকে কারাগার করোনা মুক্ত রাখতে হাজতিদের সাথে সাক্ষাৎ এবং কোনো পণ্য বের করা ও প্রবেশে পদক্ষেপ গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ