সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

করোনায় আক্রান্ত হয়েই মারা গেছেন সাংবাদিক খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল রাতে মারা গিয়েছিলেন সিনিয়র সাংবাদিক হুমায়ূন কবির খোকন। করোনা ভাইরাসের উপসর্গ হিসেবে জ্বর ও শ্বাসকষ্ট থাকলেও তিনি আক্রান্ত ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

আজ বুধবার সকাল ১১টায় তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর মধ্যে দিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনো সাংবাদিক মৃত্যুবরণ করলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব বলেন, কিছুক্ষণ আগেই আইইডিসিআর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। খোকন ভাই করোনা ভাইরাসেই আক্রান্ত হয়ে মারা গেছেন, এমনটা নিশ্চিত করা হয়েছে তাদের পক্ষ থেকে। করোনার প্রাদুর্ভাবের মধ্যেও কাজ করতে গিয়ে এর আগে দেশের বেশ কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। কিন্তু মৃত্যু এই প্রথম। আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি।

মৃত্যুর আগে হুমায়ূন কবীর খোকন নগর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দৈনিক সময়ের আলো পত্রিকায়। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ