বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

ইকুয়েডরে মর্গে জায়গা নেই, মরদেহ পড়ে আছে বাথরুমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। বিভিন্ন দেশে ভাইরাসটি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, কোনোভাবেই পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হচ্ছে না। হাসপাতালগুলোতে রোগী রাখার জায়গা নেই। মর্গগুলোতে লাশের স্তূপ জমে গেছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। সেখানে সংক্রমণ ও মৃতের সংখ্যা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না দেশটির সরকার। প্রতিদিনই বিভিন্ন রাস্তার মোড়ে অসংখ্য বেওয়াড়িশ লাশ মিলছে।

সেখানকার চিকিৎসকরা বলছেন, ইকুয়েডরের চিকিৎসা ব্যবস্থা ইতোমধ্যে ভেঙে পড়েছে। হাসপাতালের মর্গে লাশের স্তূপ জমে যাচ্ছে। সেখানে লাশ রাখার জায়গা না পেয়ে বাথরুমের মেঝেতে রাখতে হচ্ছে। লাশ সরাতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন।

দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর অন্যতম কেন্দ্রস্থল গয়াকিল। সেখানকার নার্সরা বলছেন, সংক্রমণ এত বেশি বেড়েছে যে, অসংখ্য রোগীকে হাসপাতালে জায়গা দেয়া যায়নি। বিনা চিকিৎসায় অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছেন। এত বেশি মৃত্যু হচ্ছে যে, মর্গে লাশ রাখার জায়গা নেই। দৈনিক ১৫ থেকে ২০টি মরদেহ বাথরুমে রাখতে হচ্ছে।

ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সেখানে এখন পর্যন্ত মহামারি এই ভাইরাসটিতে ২৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন ৬০০ জন। তবে চিকিৎসকরা বলছেন, সরকারি হিসাবে অনেক তথ্য গোপন করা হচ্ছে। তাদের দাবি, সেখানে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষ মারা গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ