মুফতি এনায়েতুল্লাহ।।
পাঠকপ্রিয় নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমে পর পর দু’দিন ‘দিন শেষের সত্য কথা: আমাদের কোনো মিডিয়া নেই’ ও ‘সামর্থ্যবান আলেমরা এগিয়ে এলে বস্তুনিষ্ঠ মিডিয়া গড়া সম্ভব’ শিরোনামে দু’টি মতামতধর্মী নিবন্ধ প্রকাশিত হয়েছে।
লেখার বিষয় প্রসঙ্গে আওয়ার ইসলামের ফেসবুক পেইজসহ বিভিন্ন মাধ্যমে পাওয়া প্রতিক্রিয়া বেশ আশাব্যঞ্জক। প্রথমত লেখার বিষয় নিয়ে প্রায় পাঠকই স্বীকার করেছেন, মিডিয়ার প্রয়োজনীয়তা। তবে মিডিয়ার ধরণ, প্রক্রিয়া, পদ্ধতি কিংবা নীতি-আদর্শ ইত্যাদি নিয়েও অনেকে তাদের শঙ্কার কথা প্রকাশ করেছেন।
বোদ্ধা পাঠকদের এই যে, অনুভূতির প্রকাশ সেটা ‘সহমত’ শব্দ দিয়েই প্রকাশ করতে হবে, এটা জরুরি নয়। বরং বিষয়ের গভীরে গিয়ে কোনো আশঙ্কার কথা প্রকাশ, কোনো ধরনের অবজ্ঞাসূচক মন্তব্যও কিন্তু ভাবনার খোরাক জোগায়। সে হিসেবে আলোচ্য দুই লেখার ক্ষেত্রে মতামত দিয়ে অংশ নেওয়াকে ইতিবাচকই বলা যায়।
এবার আসি আলোচনার মূল প্রসঙ্গে। দেশের বিপুলসংখ্যক মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে একটি মিডিয়া প্রতিষ্ঠা। আর সেটা করতে হলে এই শ্রেণির মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়া। ওই জায়গাটায় আমাদের মারাত্মক ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে কীভাবে কাজ করা যায় সেই লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়া।
আমাদের দেশের বিদ্যমান সংবাদমাধ্যমগুলো শুধু একপেশে নয়, একঘেয়ে ও বৈচিত্র্যহীন। এ অভিযোগ দীর্ঘদিনের। অথচ পাঠক টানতে কী নেই সংবাদপত্রে? আগে শুধু সংবাদ থাকতো, এখন সংবাদের সঙ্গে সংবাদ বিশ্লেষণ, ব্যবসা-বাণিজ্য, সিনেমা, ফ্যাশন, আইটি ও রান্নাবান্না থেকে শুরু করে কতো কী দেওয়া হচ্ছে! এমনকি ছাত্রদের নোট পর্যন্ত। উদ্দেশ্য পাঠকপ্রিয়তা অর্জন। পাঠকে মনোতুষ্টি আদায় করা।
আগে পত্রিকা ছিল আট পৃষ্ঠার, এখন ষোলো, বিশ, বাইশ, চব্বিশ পৃষ্ঠার। শুধু তাই নয়, পত্রিকার সঙ্গে বিনামূল্যে একাধিক ম্যাগাজিন, সাবলিমেন্ট; যা আগে কেউ কোনোদিন কল্পনা করতো না। তারপরও অভিযোগ, সংবাদপত্রে কিছু নেই, কিছুই থাকে না।
পাঠকের বিতৃষ্ণা বিবেচনার দাবি রাখে। তাই এ নিয়ে আলাপ-আলোচনা ও অনুসন্ধান জরুরি। আমরা লেখায় সে কাজটিই করতে চাই। মিথ্যা, ভুল, খণ্ডিত ও মতলবি খবর প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করার বিষয়ে সচেতন করতে চাই। বস্তুনিষ্ঠ খবরের চেয়ে কোনোকালেই সাজগোজ, রান্নার রেসিপি, ফ্যাশন, শোবিজ ইত্যাদির খবর গুরুত্বপূর্ণ নয়। তাছাড়া কিছু ভাড়াটে লেখকের মতামত, মন্তব্য, নিকৃষ্ট রাজনৈতিক বিশ্লেষণ, ফালতু সব সম্পাদকীয় মন্তব্য পয়সা দিয়ে কিনে পড়ার কোনো মানে হয় না।
এক জরিপে দেখা গেছে, মোটামুটি পড়তে পারে প্রায় মানুষই হাতের কাছে পেলে পত্রিকা পড়েন। তিনি যে ব