বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

পাকিস্তানের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিতে পারি না: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমাদ ।।

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা ফজলুর রহমান দেশের ১৮ তম সংশোধনীর বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ৭০ বছর পেরিয়ে গেছে অথচ দেশ এখনো নতুন কোন অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। আমরা এখন দেশের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিতে পারি না।

গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে জেআইআই নেতা মাওলানা ফজলুর রহমান আরো বলেন, ১৮ তম সংবিধান সংশোধনী সকলের ঐকমত্যের মাধ্যমে পাস করা হয়েছিল, সমস্ত রাজনৈতিক দল, সাংবিধানিক সংস্কার কমিটির সদস্যরাও উপস্থিত ছিল, আল্লাহই ভালো জানেন কার এজেন্ডায় আঠারোতম সংশোধনী নিয়ে আলোচনা হচ্ছে।

জেআইআই প্রধান বলেন, অষ্টাদশ সংশোধনী বাতিল বা সংশোধন করা রাজনৈতিক ও সাংবিধানিক সঙ্কট তৈরি করবে।একটি ধারা বাতিল হলে পুরো আইনসভা পুনর্গঠন করতে হবে। দেশ নতুন কোন অভিজ্ঞতার মুখোমুখি হতে পারে না।

তিনি বলেছিলেন, আমরা পাকিস্তানের ভবিষ্যতকে অন্ধকার ঠেলে দিতে পারি না। আমরা দেশের ভবিষ্যৎ কে অন্ধকার করে দেশকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না, ৭০ বছর পেরিয়ে গেছে এখন দেশ নতুন কোন অভিজ্ঞতার মুখোমুখি হতে পারে না।

উল্লেখ্য, পাকিস্তানের সংবিধানের ১৮ তম সংশোধনীর পর একটি ধারা বিলুপ্ত করার প্রশ্নে মাওলানা ফজলুর রহমান এসব মন্তব্য করেন।

ডেইলি পাকিস্তান অনলাইন থেকে জামিল আহমাদের অনুবাদ
ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ