সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

করোনা উপসর্গ নিয়ে দেশে প্রথম সাংবাদিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাংবাদিক হ‌ুমায়ূন কবীর খোকন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। করোনার লক্ষণ নিয়ে দেশে এই প্রথম কোন সাংবাদিক মারা গেলেন।

আজ মঙ্গলবার রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি।

হ‌ুমায়ূন কবীর খোকন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন।

রিজেন্ট হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক বলেন, হুমায়ূন কবির খোকনের করোনা উপসর্গ ছিল বলে তার স্ত্রী আমাদের জানিয়েছেন। কয়েকটা হাসপাতাল ঘুরে ইফতারের পর আমাদের হাসপাতালে তাকে আনা হয়েছে। এরপর আমরা তাকে আইসিইউতে চিকিৎসা দিচ্ছিলাম। রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা গেছেন।

তিনি বলেন, আমরা করোনা টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করেছি। এটা পরীক্ষার পরই জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না। এ ছাড়া, যেহেতু শ্বাসকষ্টসহ নানা উপসর্গ ছিল তাই আইইডিসিআরের নিয়ম অনুযায়ী আমরা তার লাশ প্যাক করাসহ সব নিয়মই ফলো করব।

-এএ