মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

করোনায় বিশ্বে ৯ লাখ মানুষ সুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। এরই মধ্যে চীন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, উত্তর কোরিয়াসহ বেশকিছু দেশ করোনার বিস্তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এসব দেশে আক্রান্ত ও মৃত্যু শূন্যের কোঠায়। বিভিন্ন দেশে আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

সারাবিশ্বে ৩০ লাখ ৬৪ হাজার ১৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুই লাখ ১১ হাজার ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৯ লাখ ২২ হাজার ৩৬৯ জন।

ইতালিতে একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৯৬ জন

ইতালিতে করোনায় আক্রান্ত হওয়া রোগীদের সুস্থতার সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৯৬ জন করোনা রোগী। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৬ হাজার ৬২৪ জন।

ইতালিতে গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে আশার আলো দেখছে দেশটির ৬ কোটি মানুষ। একদিনে ইতালিতে ৩৩৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে মোট মারা গেছে ২৬ হাজার ৯৭৭ জন।

এদিন ইতালিতে আরও এক হাজার ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৪১৪ জনে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রে সুস্থ প্রায় দেড় লাখ

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। আমেরিকায় এ পর্যন্ত ৫৬ হাজার ৭৯৭ জন করোনা আক্রান্ত রোগীর মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১০ হাজার ৩৫৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৮ হাজার ৯৯০ জন।

স্পেনে সুস্থ ১ লাখেরও বেশি হাজার মানুষ

স্পেনে গত ২৪ ঘণ্টায় ৩৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৯৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৪২২ জন। দেশটিতে ১ লাখ ২০ হাজার ৮৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জার্মানিতে সুস্থ হয়েছেন ১ লাখ মানুষ

জার্মানিতে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৭৫৮ জন। এর মধ্যে ৬ হাজার ১২৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ১ লাখ ১৪ হাজার ৬০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনে সুস্থ হয়েছেন ৭৭ হাজার মানুষ

চীনের গত ২৪ ঘণ্টায় মাত্র ৩ জন আক্রান্ত হয়েছেন। এবং একজনের মৃত্যু হয়েছে। করোনার কেন্দ্রস্থল চীন ইতোমধ্যে আক্রান্ত ও মৃত্যু নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন পর্যন্ত চীনে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে চীনে। আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৩০ জন। সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৪৭৪ জন। এদিকে চীনের উহান শহরে সব করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া ফ্রান্সে ৪৫ হাজার ৫১৩ জন, ইরানে ৭০ হাজার ৯৩৩ জন, ব্রাজিলে ৩১ হাজার à§