মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

মার্কিন সেনা ফেরত পাঠাতে একমত ইরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকি সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ এর মুখপাত্র বলেছেন মার্কিন সেনা ফেরত পাঠানোর ব্যাপারে এরা খুবই আন্তরিক এবং এ বিষয়টি নিয়ে জুন মাসে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু হবে।

গতকাল রোববার ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আব্দুল করিম আল-খালাপ আরো বলেন, মার্কিন রাষ্ট্রদূত ইরাকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তা অত্যন্ত ইতিবাচক দিক এবং এতে ইরাক ও আমেরিকার মধ্যকার সম্পর্কের প্রায় সব দিক উঠে এসেছে। এ চিঠিকে তিনি গুরুত্বপূর্ণ ও ভালো বলে উল্লেখ করেন।

আরবি ভাষার বার্তা সংস্থা আল-মাওয়াজিনকে দেয়া সাক্ষৎকারে এসব কথা বলেন তিনি। মেজর জেনারেল আব্দুল করিম বলেন, আমেরিকা ও ইরাকের মধ্যে পরবর্তী কৌশলগত আলোচনার সময় সেনা প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত কথা হবে।

-এটি