মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

ইতালিতে শিথিল হচ্ছে লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৪ঠা মে থেকে লকডাউন শিথিল করতে যাচ্ছে ইতালি।

মহামারি করোনাভাইরাসে ইতালিতে মৃত্যু হার কমতে থাকায় আগামী ৪ঠা মে থেকে লকডাউন শিথিল করতে যাচ্ছে দেশটি।

লকডাউন শিথিল হওয়ার ফলে মহামারি করোনা ভাইরাসে ইউরোপে সবার আগে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ইতালিতে। সবার আগে লকডাউনও জারি করেছিল দেশটিতে।

গত কয়েকদিনে করোনার প্রকোপ কমে আসায় মে মাসের প্রথম দিকে প্রস্তুতকারক ও নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে। তবে প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। লকডাউন শিথিল হলে মাস্ক পরে আত্নীয়-স্বজনদের বাড়িতে যেতে পারবেন ইতালীয়রা। সেই সঙ্গে পার্ক গুলোও খুলে দেয়া হবে।

করোনা ঝুঁকি পুরোপুরি কেটে গেলে সেপ্টেম্বরে খুলতে পারে স্কুলগুলো। আপাতত ভার্চুয়াল ব্যবস্থায় শিক্ষা কার্যকম চলবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ