বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সৌদির বিশিষ্ট মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল-হামিদের কারাগারে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমাদ।।

সৌদি আরবের বিশিষ্ট মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল-হামিদ গত শুক্রবার কারাগারে মৃত্যু বরণ করেছেন। জানা যায়, তিনি ২০১৩ সাল থেকে সৌদির জেলে বন্দি ছিলেন।

সৌদির নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষা সংগঠন সৌদি সউল এন্ড পলিটিকেল রাইটস এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল-হামিদ প্যারালাইসিসের কারণে কোমায় ছিলেন এতদিন। মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন যাবৎ তার মুক্তির জন্য আন্দোলন করে আসছিলো। সৌদি আরব এখনো পর্যন্ত তার মৃত্যু সংবাদের সত্যতা নিশ্চিত করেনি।

৬৯ বছর বয়সি ডা. হামিদের সাথে আরেকজন সামাজিক কর্মী মুহাম্মদ আল কাহতানিকে পর্যায়ক্রমে দশ ও এগার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সৌদির এক আদালত ঐ দু'জনকে গুজব ছড়ানোসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত করে গ্রেফতার করে। সৌদির মানবাধিকার কর্মীরা বলেন, তিনি দুই সপ্তাহ পূর্বেই অসুস্থ হয়েছিলেন কিন্তু সৌদি সরকার তার চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেয়নি।

সৌদি বংশদ্ভূত ব্রিটিশ শিক্ষা বিভাগের মাদাভি আল রশিদ বলেন, তিনি বর্তমান সরকারের একজন কড়া সমালোচক,
ডা. আল হামিদ মানবাধিকার কাজে একজন সংগ্রামী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

ডা. আল হামিদের কারাদণ্ডের পর তার মানবাধিকার সংগঠন সৌদি সউল এন্ড পলিটিকেল রাইটস এসোসিয়েশন বন্ধ করে দেওয়া হয়েছিল।

বিবিসি উর্দু থেকে জামিল আহামাদের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ