রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সীমিত পরিসরে খুলছে সব মন্ত্রণালয়-বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় এক মাসেরও বেশি সময় ধরে চলছে সাধারণ ছুটি। সরকার ঘোষিত এই ছুটি চলবে আগামী ৫ মে পর্যন্ত। তবে রোববার থেকে সীমিত পরিসরে খুলছে সব মন্ত্রণালয় ও বিভাগ।

জানা গেছে, গত বৃহস্পতিবার ১৯টি মন্ত্রণালয়-বিভাগ সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশনা দিয়ে আদেশ জারি করা আদেশ বাতিল করে জরুরি প্রয়োজনে সব মন্ত্রণালয়/বিভাগ ও তাদের অধীন অফিস খোলা রাখার নির্দেশনা দিয়ে সচিবদের চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গতকাল শনিবার (২৫ এপ্রিল) এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

আদেশ অনুযায়ী, ঢাকাসহ দেশের সব বিভাগ এবং জেলা-উপজেলা পর্যায়ে সরকারের ৫৪টি মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগগুলো সীমিত পরিসরে খুলছে রোববার।

বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুণ বলেন, আগে আমরা ১৯টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখার নির্দেশনা দিয়েছিলাম, সে আদেশ প্রত্যাহার করেছি। সব সচিবকে তাদের প্রয়োজনে মন্ত্রণালয়ের অধীন অফিস খুলতে বলেছি। তারা তাদের প্রয়োজন অনুযায়ী অফিস খুলতে পারবেন।

তবে কর্মীদের যাতায়াতের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাই ব্যবস্থা নেবেন, কীভাবে তারা তাদের কর্মীদের অফিসে আনা নেওয়া করবেন সেটি তারাই দেখবেন।

এর আগে গত বৃহস্পতিবার জারি করা আদেশে ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৫ মার্চ থেকে চলমান সাধারণ ছুটি পাঁচ দফায় বাড়ায় সরকার।

শ্রমিকদের স্বাস্থ্যবিধি রক্ষা করে শর্তসাপেক্ষে রোববার থেকে রপ্তানিমুখী শিল্পকারখানাও খোলা রাখা যাবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির আদেশে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ