শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

যশোরে ১২ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ ১৫ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান
যশোর থেকে>

যশোর জেলায় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে দুই চিকিৎসক এবং ১০ স্বাস্থ্যকর্মী রয়েছেন। দুই চিকিৎসকের মধ্যে একজন যশোর জেনারেল হাসাপাতালের এবং অপরজন চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।

আজ রোববার যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ জানান, হাসপাতালের যে চিকিৎসক করোনা পজিটিভ হয়েছেন তিনি আগে থেকেই কোয়ারেন্টিনে ছিলেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার জানান, চৌগাছা থেকে গতকাল ১৭ জনের নমুনা পাঠানো হয়। এরমধ্যে ১৪টি নমুনা পরীক্ষা করে দুই জন পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে একজন ডাক্তার। তিনি যশোরে তার নিজ বাড়িতে রয়েছেন।

এদিকে রোববার সকাল পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে প্রাপ্ত ফলাফলে যশোরে ৪২টি নমুনা পরীক্ষা করে ১৫টি পজিটিভ পাওয়া যায়।

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৪১৬ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। সুস্থ হয়ে উঠেছে ১২২ জন।

এখন পর্যন্ত যশোরে ৩০ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ