মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

শুধু দলীয় লোকদের পেট ভরাচ্ছে সরকার: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে দেশে চলমান সরকারি ছুটির কারণে কর্মহীন গরিব মানুষের খাবারের ব্যবস্থা না করে সরকার শুধু নিজেদের দলীয় লোকদের পেট ভরাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার সকালে রাজধানীর ধোলাইখাল এলাকায় গরিবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, আজকে সারা দেশে করোনা ভাইরাসের কারণে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা দেখছি, সরকার এগিয়ে আসছে না। তারা নানাভাবে চৌর্যবৃত্তি করে দলীয় লোকদের পেট ভরাচ্ছে।

রিজভী বলেন, আজকে বাংলাদেশে প্রস্তুতি না থাকায় করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনার কারণে সারা দেশে কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায়, তারা খাবার খুঁজছেন। তারা খাবারের জন্য ছোটাছুটি করছেন। এই দুঃসময়ে বিএনপির নেতাকর্মীরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে। আর সরকারি দলের মেম্বার চেয়ারম্যানরা ত্রাণের চাল, ডাল ও তেল চুরি করছে। গরিব মানুষের জন্য সরকার কিছুই করছে না বরং ত্রাণের হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের মেম্বার-চেয়ারম্যানের বাড়িতে। এইটা কী একটা জনকল্যাণমূলক সরকারের চরিত্র? সরকার তো এই মুহূর্তে নেমে আসবে যাতে প্রতিটি মানুষ কিছু পায়। তাদের যাতে পেট ভরে।

তিনি বলেন, কিন্তু নানাভাবে চৌর্যবৃত্তি করে দলীয় লোকদের পেট ভরাচ্ছে সরকার। এভাবে চলতে পারে না। আজকে সব রাজনৈতিক দলগুলোর উচিত ছিল একসঙ্গে কর্মহীন গরিব মানুষের পাশে দাঁড়ানো। সেটা হয়নি। করোনায় ভয় পেলে হবে না। বরং সবাইকে এগিয়ে এসে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির লোকেরা পকেটের টাকায় গরিব মানুষকে ত্রাণ দিচ্ছে। এজন্য সরকার বাধা দেয়। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। তারা যতই গ্রেফতার করুক আমরা এই মহামারিতে মানুষের পাশে আছি এবং থাকব। রমজান মাসেও গরিব মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ