শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ

ফরিদপুরে ইউপি মেম্বরের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় অনুশোচনায় ও মিথ্যা অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন ইউপি মেম্বর।

ঘটনাটি ঘটেছে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তর কান্দী গ্রামে। আত্মহত্যা কারীর নাম জাহাঙ্গীর মাতুব্বর পিঃ মৃত্যুঃ বিল্লাল মাতুব্বর।

মৃত জাহাঙ্গীর কাইচাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একজন মেম্বর ছিলেন। আজ শনিবার (২৫ এপ্রিল) ভোর ৫ টায় নগরকান্দা থানার এস আই রবিউল ইসলাম খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে নগরকান্দা থানায় এনে মর্গে প্রেরণ করেন।

জানা যায়, জাহাঙ্গীর মেম্বর এর ছোট ভাই মালোশিয়ায় থাকেন, সেখানে কাজ না থাকায় বেতন না পাওয়ায় তার স্ত্রী সন্তান দেশে অর্থকষ্টে থাকায় তাদেরকে করোনার বিশেষ বরাদ্দ থেকে ত্রাণের তালিকায় নাম দেন এবং গ্রামের অভাব গ্রস্ত কিছু আত্মীয় সজনের নাম ও তালিকায় দেন, প্রতি পক্ষের ইন্দনে একাধিক বার মিডিয়াকে দিয়ে নিউজ করার কারণে মনে কষ্ট পেয়ে ক্ষোভে দুঃখে অভিমানে এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন।

এলাকাবাসী ধারণা করছেন, তার গ্রাম্য প্রতিপক্ষ সাব্বুর ইন্দনে একাধিকবার নিউজ হওয়ার কারনে তার এই পরিনতি হয়েছে। এই বিষয়ে আজ নগরকান্দা থানায় (মামলা নম্বর ৪) একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ